বাংলাদেশের লক্ষ্য ৩৬৫ রান
খেলা ডেস্ক
502
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ | ০৯:১০:৪৪ এএম
ফাইল-ফটো
ডেভিড মালান ও জনি বেয়ারস্টো মিলে শুরুটা যেভাবে করেছিলেন, তাতে রানের ঘর চারশ পেরিয়ে যাবে বলেই সবাই ধরে নিয়েছিল। কিন্তু সেটা না হলেও বাংলাদেশের সামনে বেশ কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে তারা। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩৬৫।
বাংলাদেশের হয়ে আজ বোলিং ইনিংসের সূচনা করেন মুস্তাফিজুর রহমান। এরপর একে একে বোলিংয়ে এসেছেন তাসকিন আহমেদ, শরিফুল হোসেন, সাকিব এবং মেহেদী মিরাজ। তবে কেউই আজ সফলতার দেখা পাননি। শুরুতে একবার মুস্তাফিজুর রহমানের এক বলে কট বিহাইন্ডের আবেদন করেছিল টাইগাররা। সেটির রিভিউও নিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে রিভিউতে দেখা যায় বল লেগেছে ডেভিড মালানের হাতের উপরের অংশে।
এদিকে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং মালান মিলে আজ দেখেশুনেই খেলেছেন টাইগার বোলারদের। দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ১১৫ রান এবং দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
এদিকে ইংলিশদের ওপেনিং জুটি যখন ভাঙতে পারছিলেন না কোনো টাইগার বোলারই তখন সফলতার মুখ দেখেন সাকিব। টাইগার অধিনায়কের বলে বোল্ড হয়ে ৫২রানেই ফিরে যান বেয়ারস্টো। এদিকে বেয়ারস্টো ফিরলেও থেমে থাকেনি ইংল্যান্ডের রানের চাকা। জো রুটকে সঙ্গে নিয়ে এ কাজ চালিয়ে যান আরেক ওপেনার মালান।
রুটের সঙ্গে পরে মালান গড়েন ১৫১ রানের এক জুটি। ইনিংস সর্বোচ্চ এ জুটি গড়ার পথে ইংলিশ এই ওপেনার তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিও। ৯১ বলে সেঞ্চুরি করা মালান পরে শেখ মাহেদীর বলে বোল্ড আউট হয়েছেন। দলীয় ২৬৬ রানে সাজঘরে ফেরার আগে করেছেন নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ১৪০ রান।
মালান ফেরার পর অবশ্য দ্রুতই বেশ কয়েকটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশী বোলাররা। ১০ বলে ২০ রানের ক্যামিও এক ইনিংস খেলে ইংলিশ অধিনায়ক বাটলার ফেরার পর দলীয় ৩০৭ রানে সাজঘরে ফিরেছেন ৬৮ বলে ৮২ রান করা রুট। রুটকে আউট করার পরের বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে লিভিংস্টোনকেও ফিরিয়েছেন শরিফুল।
৪২ তম ওভারে শরিফুলের ওই জোড়া আঘাতের পর আর ইংলিশদের হয়ে হাল ধরতে পারেননি কেউ। হ্যারি ব্রুককে ২০ রানে ফেরানোর পর স্যাম কারানকেও ফিরিয়েছেন শেখ মাহেদী। এরপর আদিল রশিদের উইকেটটিও তুলে নিয়েছেন টাইগার এই স্পিনারই। বল হাতে টাইগার এই স্পিনার আজ নিয়েছেন চারটি উইকেট। আর শেষ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৬৪ রান।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
