ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারি ফাঁকা!

খেলা ডেস্ক
457

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩ | ১১:১০:৫৪ এএম
ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারি ফাঁকা! ফাইল-ফটো

বহুল আকাঙ্ক্ষিত ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠল অবশেষে। প্রথম ম্যাচেই মাঠে নেমেছে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড।

টস হয়ে গেল, বলও মাঠে গড়ালো। কিন্তু গ্যালারিতে নেই সেই চিরচেনা দৃশ্য।

তাও আসরের উদ্বোধনী ম্যাচে।  

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ  দিয়ে পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের। কিন্তু গ্যালারির চিত্র দেখে তা বোঝার উপায় নেই। এক লক্ষেরও বেশি আসনবিশিষ্ট স্টেডিয়ামের বেশিরভাগ অংশই ফাঁকা পড়ে আছে। যেন দর্শকের হাহাকার।

অথচ এই ম্যাচকে ঘিরে ৩০ থেকে ৪০ হাজার নারীকে ফ্রি টিকিট দেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, বিনামূল্যে চা ও খাবারের কুপনও দেওয়ার কথা রয়েছে তাদের। কিন্তু এখন পর্যন্ত স্টেডিয়ামটি আংশিক পূর্ণও হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২২ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান করেছে ইংল্যান্ড।

এদিকে গ্যালারি ফাঁকা থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছে আয়োজক বোর্ড বিসিসিআই। শাকিল খান খটক নামে এক ক্রিকেটভক্ত টুইটারে লেখেন, 'বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফাঁকা চেয়ার দেখে হতাশ। দুপুরের খাবার ও চায়ের কুপনসহ বিনামূল্যে টিকিট বিতরণ করা সত্ত্বেও বিসিসিআই স্টেডিয়াম পূর্ণ করতে পারেনি। ' ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট লিখেছেন, 'দর্শক কোথায়?'

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ