মেসিকে ছাড়াই জয় পেল ইন্টার মায়ামি
খেলা ডেস্ক
534
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৯:২৭ এএম
ফাইল-ফটো
লিওনেল মেসিকে ছাড়াই জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামি।
রোববার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিসি। এতে ৩-২ গোলে জয় পায় মায়ামি। খবর স্পোর্টস স্টারের।
ম্যাচটিতে মায়ামির হয়ে জোড়া গোল করেছেন লিওনার্দো ক্যাম্পানা এবং অন্য একটি গোল করেছেন ফ্যাকুন্ডো ফারিয়াস। এছাড়া, কানসাসের হয়ে গোল দুটি করেছেন ড্যানিয়েল সাল্লোই ও অ্যালান পুলিদো।
এর মধ্য দিয়ে টানা ১২ ম্যাচে সফলতা পেল মায়ামি। এর মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হলেও হারের মুখ দেখেনি মেসির দল। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। এরপরে ধারাবাহিক সফলতা দেখে যাচ্ছে দলটি।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
