ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

এসিসি প্রকাশ করল এশিয়া কাপের চূড়ান্ত সূচি

খেলা ডেস্ক
521

প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ | ০৪:০৭:৪১ এএম
এসিসি প্রকাশ করল এশিয়া কাপের চূড়ান্ত সূচি ফাইল-ফটো

বিভিন্ন নাটকীয়তা এবং জটিলতা কাটিয়ে অবশেষে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে উপমহাদেশের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের শ্রেষ্ঠত্বের লড়াই। হাইব্রিড মডেল অনুযায়ী, স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নেপালের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগীতা।  

পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের তীব্র আপত্তির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী আয়োজিত হবে এবারের এশিয়া কাপ। আজ ১৯ জুলাই সন্ধ্যায় এসিসি এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে মাত্র ৪ টি ম্যাচ। ভারতের সব ম্যাচ সহ বাকি ৯ টি আয়োজিত হবে শ্রীলঙ্কায়

ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। চার দল যাবে সুপার ফোরে। সুপার ফোরে ওঠা চার দল খেলবে একে অপরের সঙ্গে। সেখান থেকে দুইটি দল উঠবে ফাইনালে। এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

তবে বাংলাদেশের জন্য এবারের এশিয়া কাপের সূচিটা বেশ জটিল হয়ে গিয়েছে। কারণ খেলোয়াড়রা বিশ্রামের সময় পাবে কম। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে, ভিন্ন দুটি দেশে খেলতে নামবে বাংলাদেশ। প্রায় ৩ হাজার কিলোমিটারের দূরত্ব পাড়ি দিয়ে ৫০ ওভারের দুটি ম্যাচের মাঝে, বিরতি মাত্র দুই দিনের।

প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ নিজেদের বি গ্রুপের বাকি দুইটি দল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ৩১ আগষ্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর, পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে তারা।

প্রকাশিত পুর্ণাঙ্গ সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশ। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল যাবে সুপার ফোরে। এদিকে একদিন এগিয়ে টুর্নামেন্ট একদিন এগিয়ে ৩০ আগস্ট শুরু হলেও ফাইনাল ১৭ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ