সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৫
ডেস্ক রিপোর্ট
537
প্রকাশিত: ০৭ জুন ২০২৩ | ০৫:০৬:২৯ এএম
ফাইল-ফটো
সিলেটের নাজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১১ জনসহ নিহত হয়েছেন ১৫ জন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বুধবার (৭ জুন) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি বড় ট্রাক ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।
নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
