গোলরক্ষক মহসিনের পাশে বিসিবি
খেলা ডেস্ক
507
প্রকাশিত: ০৬ জুন ২০২৩ | ১২:০৬:১১ পিএম
ফাইল-ফটো
বাংলাদেশের ফুটবলের অন্যতম কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ মহসীন। এক সময়ের গোলপোস্টের অতন্দ্র প্রহরী মহসীন এখন শারীরিক এবং মানসিকভাবে খুবই অসুস্থ। মিডিয়ায় মহসীনের দুরবস্থার বিষয়টি ওঠে আসার পর নজরে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের৷ সুদূর লন্ডন থেকে মহসীনের বিষয়টি বিসিবিকে দেখতে বলেছেন পাপন৷
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'আমাদের মাননীয় বোর্ড সভাপতি কিংবদন্তি ফুটবলার মহসীন ভাইয়ের ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন। তার (পাপন) নির্দেশনায় আমরা গতকালই তার (মহসীন) পরিবারের সঙ্গে আলোচনা করেছি৷ তার সুস্থতার জন্য চিকিৎসায় বিসিবি পাশে থাকবে। '
মহসীন ও তার পরিবারের সাভারে কিছু জায়গা ছিল। সেই জায়গা বেদখল হওয়ায় আর্থিক সংকটে পড়েন মহসীন ও তার পরিবার৷ বেদখল হওয়া জমির ব্যাপারেও বিসিবি মহসীনকে সহায়তা করবে, 'আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। মহসীন ভাইয়ের পরিবারকে সেই জমির কাগজপত্র আমাদের লিগ্যাল অ্যাডভাইজরকে দিতে বলা হয়েছে। এরপর তিনি বিষয়টি দেখভাল করবেন। আমরাও বিসিবির পক্ষ থেকে সহায়তা করব' বলেন বিসিবি সিইও৷
বিসিবির পাশাপাশি মহসিনের সতীর্থ ফুটবলাররাও পাশে দাঁড়াবেন ৷ আজ সন্ধ্যায় সাবেক ফুটবলার আব্দুল গাফফারের নেতৃত্বে মোহামেডান ক্লাবে মহসীনকে নিয়ে এক জরুরি সভায় বসছেন সাবেক ফুটবলাররা৷ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা না করলেও ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা ব্যক্তিগতভাবে মহসীনের পাশে দাড়াবেন বলে জানা গেছে।
পাপনের সময়ে ক্রিকেটার ছাড়াও ক্রীড়াঙ্গনের অনেকেরই দুঃসময়ে পাশে থেকেছে বিসিবি৷ প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবারকেও আর্থিক সহায়তা দিয়েছিল বিসিবি। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন, সাঁতার ফেডারেশনকেও বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে পাপনের নেতৃত্বাধীন বোর্ড৷ গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সর্ব প্রথম বিসিবি ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
