কোথায় যাচ্ছেন রামোস?
খেলা ডেস্ক
507
প্রকাশিত: ০৪ জুন ২০২৩ | ০৪:০৬:৪৪ এএম
ফাইল-ফটো
পিএসজির স্থায়ী বাসিন্দা হতে পারেননি সার্জিও রামোস। লিওনেল মেসির মতো তাঁকেও ছাড়তে হচ্ছে প্যারিস। গতকালই সে কথা জানিয়ে দেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। এর পর থেকে আলোচনা কোথায় যাচ্ছেন রামোস?
এখন পর্যন্ত যতদূর খবর, তাঁর পরবর্তী গন্তব্য সৌদি আরব। শিগগির পরিবারের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। তবে সৌদিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও আরও কয়েকটি ক্লাবের কথা শোনা যাচ্ছে। যার মধ্যে হোসে মরিনহোর রোমা, প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড ও আমেরিকার লিগ এমএলএস।
তবে সৌদি আরব নাকি রামোসকে নিতে আগ্রহী। রোনালদোর পর তাদের পরবর্তী টার্গেটে মেসি, বেনজেমা ও রামোসই এগিয়ে। কারণ দেশটি ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চাইছে। সে জন্য আগে থেকেই ফুটবলে বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে। মোটা অঙ্কের অর্থ দিয়ে হলেও ইউরোপ-আমেরিকা থেকে একের পর এক তারকা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পিএসজিতে যাওয়ার পরই চোটে ভুগেছেন রামোস। লম্বা সময় মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। এর পর মাঠে নামলেও ছিলেন না নিয়মিত। যেটা পিএসজির জন্য বলা যায় লস প্রজেক্ট। সব মিলিয়ে লিগ ওয়ানের ক্লাবটির হয়ে রামোস খেলেছেন ৫৮টি ম্যাচ। যেহেতু তাঁর মূল কাজ রক্ষণ সামলানো। তাই গোল খুব একটা নেই রামোসের নামের পাশে। এ সময়ে করেছেন পাঁচটি মাত্র গোল। এ বছরের ৩০ জুন তাঁর সঙ্গে দলটির চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। তার আগেই জানিয়ে দিলেন তিনি আর থাকছেন না।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
