৩১ মে থেকে দৈনিক ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল
ডেস্ক রিপোর্ট
494
প্রকাশিত: ১৮ মে ২০২৩ | ০৯:০৫:৩৮ এএম
ফাইল-ফটো
আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ছয় ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল চালু থাকবে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।
এম এ এন সিদ্দিক বলেন, “আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বাড়াব। সে অনুযায়ী জনগণের চাহিদা বিবেচনায় আমরা এই সময়সূচিতে চলব।”
এম এ এন সিদ্দিক আরও বলেন, “নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পর পর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।”
বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। তবে নতুন সময়সূচি অনুযায়ী শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
