ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস

ডেস্ক রিপোর্ট
488

প্রকাশিত: ০১ মে ২০২৩ | ০৪:০৫:৫৬ এএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস ফাইল-ফটো

আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।

১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। ১৮৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ খ্রিস্টাব্দে থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। ১৮৯১ খ্রিস্টাব্দে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর পরপরই ১৮৯৪ খ্রিস্টাব্দে মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে। পরে, ১৯০৪ খ্রিস্টাব্দে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দৈনিক আটঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের (ট্রেড ইউনিয়ন) প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে “শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের ১ তারিখে 'বাধ্যতামূলকভাবে কাজ না-করার' সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের ১ তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটা কার্যকর হয়। দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং কিছু কট্টর সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয়। কোনো কোনো স্থানে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো হয়ে থাকে।পূর্বতন সোভিয়েত রাষ্ট্র, চীন, কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সেসব দেশে এমনকি এ উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বাংলাদেশ এবং ভারতেও এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ খ্রিস্টাব্দে।

আরও পড়ুন:

বিষয়:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ