নিউ সুপার মার্কেটে আগুন
ডেস্ক রিপোর্ট
510
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ | ০৩:০৪:২৬ এএম
ফাইল-ফটো
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের কয়েকদিনের মাথায় এবার আগুন লেগেছে রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে।
রাজধানী ঢাকার নিউ মার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে; যা নিয়ন্ত্রণে তিন ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
শনিবার সকাল পৌনে ৬টায় ওই বিপণি বিতানের দ্বিতীয় তলায় লাগা আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য তলাতেও। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে; কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে।
সকাল পৌনে নয়টায় বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না তবে ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য বিপণি বিতান ও এলাকা।
আগুনের খবর পেয়ে যেসব দোকানি দ্রুত আসতে পেরেছেন তাদের মরিয়া হয়ে ঈদের আগে দোকানে তোলা কাপড় সরাতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
সাংবাদিকদের দেখেই এক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, গতকাল (শুক্রবার) খুব ভালো বিক্রি হয়েছে। কিন্তু আজ আগুনে সব শেষ হয়ে গেল। যা লাভ হয়েছে, তার বেশি শেষ হয়ে গেল।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
