১২ ঘন্টার তল্লাশির পর বিমানের সিটের নিচ থেকে ১৬ স্বর্ণের বার উদ্ধার
ডেস্ক রিপোর্ট
567
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৪৪ এএম
ফাইল-ফটো
বিমানের দুটি সিটের নিচের পাইপের ভেতর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর ‘অরুন আলো’ উড়োজাহাজ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি রবিবার ভোর ৬টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে স্বর্ণের চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল।
তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেন। শাহজালালে বিমানটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করতে বিমানবন্দরের হ্যাঙ্গার গেইটে বিমানটি নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় তল্লাশি চালানো হয়। দীর্ঘ এ তল্লাশি অভিযান শেষ হয় রাত ৯টা ৪০ মিনিটে। তল্লাশি শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
